Logo

সপ্তাহে দুই দিন ভার্চুয়াল কোর্ট চালু করছে সুপ্রিম কোর্ট

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ এপ্রিল, ২০২৬, ১৮:৩৩
সপ্তাহে দুই দিন ভার্চুয়াল কোর্ট চালু করছে সুপ্রিম কোর্ট
ছবি: সংগৃহীত

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে নতুন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। এখন থেকে প্রতি সপ্তাহে দুই দিন হাইকোর্ট বিভাগে বিচারিক কার্যক্রম ভার্চুয়ালি পরিচালিত হবে।

বিজ্ঞাপন

রবিবার (১৯ এপ্রিল) হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির প্রভাব মোকাবিলা এবং বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয় নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার হাইকোর্ট বিভাগের কার্যক্রম তথ্যপ্রযুক্তির মাধ্যমে ভার্চুয়ালি পরিচালিত হবে। এ ক্ষেত্রে ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০’ এবং সংশ্লিষ্ট প্র্যাকটিস ডাইরেকশন অনুসরণ করা হবে।

বিজ্ঞাপন

সংশ্লিষ্টরা বলছেন, ডিজিটাল পদ্ধতিতে আদালত পরিচালনার ফলে একদিকে যেমন বিদ্যুৎ সাশ্রয় হবে, অন্যদিকে বিচারপ্রার্থীদের জন্যও কিছু ক্ষেত্রে সুবিধা তৈরি হতে পারে।

উল্লেখ্য, দীর্ঘ অবকাশকালীন ছুটি শেষে একই দিনে সুপ্রিম কোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। নতুন এই সিদ্ধান্ত আদালতের কার্যক্রমে প্রযুক্তির ব্যবহার আরও বিস্তৃত করবে বলে ধারণা করা হচ্ছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD