Logo

প্রশ্নফাঁস কাণ্ড: ড্রাইভার আবেদ আলীর ছেলে সিয়ামের বিচার শুরু

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ জুন, ২০২৬, ১৫:০৪
প্রশ্নফাঁস কাণ্ড: ড্রাইভার আবেদ আলীর ছেলে সিয়ামের বিচার শুরু
ছবি: সংগৃহীত

সরকারি কর্ম কমিশনের প্রশ্নফাঁস কাণ্ডে আলোচিত ড্রাইভার সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে করা দুর্নীতির মামলায় অভিযোগ গঠন করেছে আদালত। এর মধ্য দিয়ে মামলাটির আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হলো।

বিজ্ঞাপন

বুধবার (১৭ জুন) ঢাকার বিভাগীয় বিশেষ জজ বেগম শামীমা আফরোজের আদালত এ আদেশ দেন। একই সঙ্গে আগামী ৯ জুলাই সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, গত বছরের ৫ জানুয়ারি দুর্নীতি দমন কমিশন দুর্নীতি দমন কমিশন-এর পক্ষ থেকে সৈয়দ আবেদ আলী, তার স্ত্রী শাহরিন আক্তার শিল্পী এবং ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে পৃথকভাবে মামলা করা হয়।

বিজ্ঞাপন

মামলার অভিযোগে বলা হয়, সৈয়দ আবেদ আলীর ১২টি ব্যাংক হিসাবে ২০ কোটি ৮৮ লাখ ১৬ হাজার ৯৭১ টাকা জমা এবং ২০ কোটি ৪১ লাখ ৩ হাজার ৭৪১ টাকা উত্তোলনের তথ্য পাওয়া যায়। এতে মোট ৪১ কোটির বেশি টাকার সন্দেহজনক লেনদেনের বিষয় উঠে আসে।

এ ছাড়া তার বিরুদ্ধে ৩ কোটি ৭২ লাখ ৯৯ হাজার ৯৯৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

অন্যদিকে, তার স্ত্রী শাহরিন আক্তার শিল্পীর বিরুদ্ধে ১ কোটি ২৬ লাখ ৬৩ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তার দুটি ব্যাংক হিসাবে ৩ কোটি ৫৬ লাখ ৪০ হাজার ৭৩১ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্যও পাওয়া গেছে।

বিজ্ঞাপন

একই ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা ও আবেদ আলীর ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে ৩ কোটি ৩০ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়। সেই মামলায় আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD