Logo

মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মেজর মোজাফফর

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ জুলাই, ২০২৬, ১৩:৩০
মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মেজর মোজাফফর
ছবি: সংগৃহীত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের বিরুদ্ধে এবার মানবতাবিরোধী অপরাধের মামলায়ও আইনি কার্যক্রম শুরু হয়েছে। এ মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার আবেদন করেছে প্রসিকিউশন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২১ জুলাই) সকালে ট্রাইব্যুনালে এ আবেদন করা হয়েছে বলে প্রসিকিউশনের একটি সূত্র জানিয়েছে। আবেদনের বিষয়ে একই দিনে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে চলমান মামলার তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার অংশ হিসেবে মেজর (অব.) মোজাফফর হোসেনকে ট্রাইব্যুনালে হাজির করার আবেদন করা হয়েছে। আদালত এ বিষয়ে সিদ্ধান্ত দিলে পরবর্তী আইনি প্রক্রিয়া এগিয়ে যাবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এদিকে, মোজাফফরের বিরুদ্ধে সেনা আইনে পৃথক বিচারও পরিচালিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২০ জুলাই) রাজধানীর পিলখানায় শহীদ ক্যাপ্টেন আশরাফ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মেজর (অব.) মোজাফফরের সহযোগীদের বিচার ইতোমধ্যে সামরিক আদালতের মাধ্যমে সম্পন্ন হয়েছে। একই প্রক্রিয়ায় তার বিচারও জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে নিশ্চিত করা হবে।

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে ভিন্ন পরিচয়ে পার্শ্ববর্তী একটি দেশে আত্মগোপনে ছিলেন মোজাফফর। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সেনা আইনে বিচারের জন্য তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রায় ৪৫ বছর ধরে পলাতক থাকা মেজর (অব.) মোজাফফরকে গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর ১৬ জুলাই তাকে ঢাকা সেনানিবাসে মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

এখন তার বিরুদ্ধে একদিকে সেনা আইনে জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে বিচার কার্যক্রম চলবে, অন্যদিকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও আইনি প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। ট্রাইব্যুনাল আবেদনটি গ্রহণ করলে এ মামলার পরবর্তী কার্যক্রম আদালতের নির্দেশনা অনুযায়ী পরিচালিত হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD