Logo

ইউপি চেয়ারম্যানের ন্যূনতম যোগ্যতা স্নাতক চেয়ে হাইকোর্টের রুল

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ জুলাই, ২০২৬, ১৪:০১
ইউপি চেয়ারম্যানের ন্যূনতম যোগ্যতা স্নাতক চেয়ে হাইকোর্টের রুল
ছবি: সংগৃহীত

ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিতে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণের বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে, ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯-এর ২৬ ধারায় চেয়ারম্যান পদের জন্য শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ না করাকে কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, তাও জানতে চেয়েছেন আদালত।

বিজ্ঞাপন

বুধবার (২২ জুলাই) সুপ্রিম কোর্টের দুই আইনজীবীর করা রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

রুলে জানতে চাওয়া হয়েছে, ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯-এর ২৬ ধারার আওতায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক প্রার্থীদের জন্য কেন ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে অন্তত স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক করার নির্দেশ দেওয়া হবে না।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ রুলের জবাব দিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) সচিব, আইন সচিব এবং প্রধান নির্বাচন কমিশনারকে নির্দেশ দিয়েছেন আদালত।

রিট আবেদনটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী ফেরদাউসুল হাসান ও মো. তানভীর আহমেদ খান।

শুনানি শেষে কাজী ফেরদাউসুল হাসান বলেন, একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গুরুত্বপূর্ণ অনেক ক্ষমতা দেওয়া হয়েছে। এর মধ্যে গ্রাম আদালত পরিচালনার ক্ষমতাও রয়েছে, যেখানে তিন লাখ টাকা মূল্যমান পর্যন্ত মামলার নিষ্পত্তি করা যায়। অথচ একই ধরনের বিচারিক ক্ষমতা প্রয়োগকারী একজন ম্যাজিস্ট্রেটকে আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করার পাশাপাশি বিজেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই। এ কারণেই স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর চেয়ারম্যানের যোগ্যতা-সংক্রান্ত ২৬ ধারা চ্যালেঞ্জ করে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণের আবেদন করা হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD