সাবেক স্বরাষ্ট্রসচিবসহ দুজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে চার্জ দাখিল

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলম ও সাবেক যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৭ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে অভিযোগটি জমা দেওয়া হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রসিকিউটর ফারুক আহাম্মদ জানান, মামলাটি এতদিন মিসকেস বা বিবিধ মামলা হিসেবে তদন্ত করেছে তদন্ত সংস্থা। দীর্ঘ তদন্ত শেষে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা চিফ প্রসিকিউটরের কার্যালয়ে প্রতিবেদন জমা দেন। পরে প্রতিবেদন যাচাই-বাছাই করে সেটিকে আনুষ্ঠানিক অভিযোগ হিসেবে ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে।
তিনি জানান, মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর কার্যতালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। অভিযোগের ওপর শুনানি শেষে আদালত পরবর্তী আদেশ দেবেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এদিকে বৃহস্পতিবার সকালে সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলমকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
জাহাংগীর আলমের বিরুদ্ধে বর্তমানে একাধিক মামলা চলমান রয়েছে। জুলাই গণঅভ্যুত্থান ঘিরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিভিন্ন অভিযোগের তদন্ত ও বিচারপ্রক্রিয়ার অংশ হিসেবে তার বিরুদ্ধে এই আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হলো।








