Logo

শেখ পরশসহ যুবলীগের তিনজনকে দেশত্যাগে নিষেধাজ্ঞা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ আগস্ট, ২০২৬, ১৮:২১
শেখ পরশসহ যুবলীগের তিনজনকে দেশত্যাগে নিষেধাজ্ঞা
ছবি: সংগৃহীত

অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, তার স্ত্রী নাহিদ সুলতানা এবং তানজীন ওহাব বৃষ্টির দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবিরের আদালত এ আদেশ দেন।

দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে দুদকের উপপরিচালক (পর্যবেক্ষণ ও বিচার) এবং অনুসন্ধানকারী কর্মকর্তা এ কে এম মাহবুবুর রহমান তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

আবেদনে বলা হয়, শেখ ফজলে শামস পরশ তার নিজের নামে এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের মাধ্যমে মানিলন্ডারিং করে অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে বর্তমানে দুদকের অনুসন্ধান চলছে।

আবেদনে আরও উল্লেখ করা হয়, অনুসন্ধানের সময় গোপন সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তিরা দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন। তারা বিদেশে চলে গেলে চলমান অনুসন্ধান কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন

এ কারণে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তিনজনের বিদেশযাত্রা বন্ধ করা প্রয়োজন বলে আদালতের কাছে আবেদন জানায় দুদক। পরে শুনানি শেষে আদালত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD