রাষ্ট্রপক্ষের তিন আইন কর্মকর্তার পদত্যাগ

রাষ্ট্রপক্ষের হয়ে মামলা পরিচালনার দায়িত্বে থাকা অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের তিন আইন কর্মকর্তা পদত্যাগ করেছেন। পদত্যাগকারীদের মধ্যে একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এবং দুজন সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) রয়েছেন।
বিজ্ঞাপন
তিনজনই পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ দেখিয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। পদত্যাগকারী আইন কর্মকর্তারাও পৃথকভাবে বিষয়টি নিশ্চিত করেছেন।
পদত্যাগ করা তিন আইন কর্মকর্তা হলেন—ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামুন চৌধুরী, সহকারী অ্যাটর্নি জেনারেল রোহানী সিদ্দিকা এবং সহকারী অ্যাটর্নি জেনারেল প্রোজ্জ্বল চাকমা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
জানা গেছে, সোমবার অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তার কাছে রাষ্ট্রপতি বরাবর তাদের পদত্যাগপত্র জমা দেওয়া হয়।
এর আগেও আইন কর্মকর্তার পদত্যাগ
বিজ্ঞাপন
এর আগে সম্প্রতি ব্যক্তিগত কারণ দেখিয়ে সহকারী অ্যাটর্নি জেনারেল মো. নূরুল করিম পদত্যাগ করেন। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর তিনি রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছিলেন।
এরও আগে গত জুনে সরকারের একটি সিদ্ধান্তের প্রতিবাদে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ১৮ জন আইন কর্মকর্তা একযোগে পদত্যাগপত্র জমা দেন। তাদের মধ্যে সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল ছিলেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তৎকালীন পদত্যাগকারীদের অন্যতম ডেপুটি অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলাম সে সময় গণমাধ্যমকে জানিয়েছিলেন, জুলাই সনদ বাস্তবায়নে সরকারের ব্যর্থতা, সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়োগ অধ্যাদেশ এবং সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে তারা যৌথভাবে পদত্যাগ করেছেন।
সাম্প্রতিক তিনজনের পদত্যাগের ক্ষেত্রে অবশ্য কোনো রাজনৈতিক কারণ উল্লেখ করা হয়নি; তারা ব্যক্তিগত কারণ দেখিয়েই পদত্যাগ করেছেন।








