Logo

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আবদুল জব্বার ভুঞার পদত্যাগ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ সেপ্টেম্বর, ২০২৬, ১৯:১৫
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আবদুল জব্বার ভুঞার পদত্যাগ
ছবি: সংগৃহীত

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভুঞা পদত্যাগ করেছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কী কারণে তিনি পদত্যাগ করেছেন, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। এর পরপরই অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের শীর্ষ পর্যায়ে একাধিক পরিবর্তন আসে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

আন্দোলনের পরদিন ৬ আগস্ট অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ পদত্যাগ করেন। পরদিন ৭ আগস্ট অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন পদত্যাগ করেন।

এরপর ৮ আগস্ট মো. আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়।

পরবর্তী সময়ে ১৩ আগস্ট অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান মুহাম্মদ আবদুল জব্বার ভুঞা, মোহাম্মদ আরশাদুর রউফ ও মোহাম্মদ অনীক রুশদ হক।

বিজ্ঞাপন

আরও পড়ুন

নিয়োগ পাওয়ার পর আবদুল জব্বার ভুঞা রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। সোমবার তাঁর পদত্যাগের বিষয়টি নিশ্চিত হওয়ার মধ্য দিয়ে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ওই সময়কার নিয়োগপ্রাপ্তদের মধ্যে আরও একজনের দায়িত্বের অবসান হলো।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD