রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় রিমান্ড শেষে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী মোছা. মাকছুদা ইসলামকে আদালতে হাজির করা হয়েছে। জিজ্ঞাসাবাদে মামলাসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে আদালতকে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রিমান্ড শেষে মাকছুদাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর মোহাম্মদ সালাউদ্দিন।
আবেদনে তিনি উল্লেখ করেন, আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে মামলাসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা তদন্তে সহায়ক ভূমিকা পালন করবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে। বিষয়টি প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম জানিয়েছেন।
এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) আদালত গাজী নজরুল ইসলামের চার দিন এবং মাকছুদা ইসলামের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিজ্ঞাপন
রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ওই ঘটনায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদাকে পুলিশ হেফাজতে নেয়।
রাতে মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুল ইসলাম, মাকছুদা ইসলাম ও মরিয়মের মামা মো. ওবায়দুর রহমানের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
মামলায় অভিযোগ করা হয়েছে, গত জুনে গাজী নজরুল ইসলামের সঙ্গে মরিয়মের বিয়ে হয়। এরপর তারা ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের ২০৩ নম্বর বাসায় গাজী নজরুল ও মাকছুদার সঙ্গে থাকতেন।
এজাহারে মরিয়মের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বিয়ের পর বিভিন্ন বিষয় নিয়ে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। এসব অভিযোগের তদন্ত করছে পুলিশ।
বিজ্ঞাপন
অভিযোগের বিষয়ে গাজী নজরুল ইসলাম আদালতে তা অস্বীকার করেছেন। তিনি সাংবাদিকদের বলেছেন, ‘আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা।’








