Logo

প্রবাসীর স্ত্রীকে জুতার মালা পরিয়ে ঘোরানো ৪ মাতব্বর গ্রেফতার

profile picture
জনবাণী ডেস্ক
৬ নভেম্বর, ২০২২, ০৭:৩৪
প্রবাসীর স্ত্রীকে জুতার মালা পরিয়ে ঘোরানো ৪ মাতব্বর গ্রেফতার
ছবি: সংগৃহীত

নাটোরের সিংড়া উপজেলার একটি ইউনিয়নে প্রবাসীর স্ত্রীকে যৌন হয়রানি ও সামাজিকভাবে হেয় করা হয়।

বিজ্ঞাপন

নাটোরের সিংড়া উপজেলার একটি ইউনিয়নে প্রবাসীর স্ত্রীকে যৌন হয়রানি ও সামাজিকভাবে হেয় করা হয়।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গ্রাম্য সালিশে বসানো হয়। ওই সালিশের সিদ্ধান্ত অনুযায়ী ওই যুবক ও প্রবাসীর স্ত্রীকে ১০০টি বাঁশের কঞ্চির বারি ও জুতার মালা পরিয়ে ঘোরানো হয়। সেই সঙ্গে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আটক যুবককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

রাতেই ভুক্তভোগী ওই গৃহবধূ ১৩ জনের নামে মামলা করলে ওই চার জনকে গ্রেফতার করে পুলিশ। ৪ মাতব্বরগণ হলেন- আব্দুল হামিদ, আব্দুস সালাম, হাফিজুর রহমান ও মো. ইব্রাহীম।

বিজ্ঞাপন

শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। 

সিংড়া থানার ওসি মিজানুর রহমান ও মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার রাত ৯টার দিকে ওই ইউনিয়নের একটি গ্রামে অনৈতিক সম্পর্কের অভিযোগ এনে এক যুবকসহ প্রবাসীর ওই স্ত্রীকে দড়িতে বেঁধে রাখে এলাকার কয়েকজন।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD