Logo

পাবনায় বিএনপি'র নৈরাজ্য প্রতিরোধে লাঠি হাতে যুবলীগ

profile picture
জনবাণী ডেস্ক
১১ ডিসেম্বর, ২০২২, ১৬:১৩
পাবনায় বিএনপি'র নৈরাজ্য প্রতিরোধে লাঠি হাতে যুবলীগ
ছবি: সংগৃহীত

পাবনায় দেশব্যাপী দেশবিরোধী বিএনপি-জামাতের নৈরাজ্য ও তাণ্ডবের প্রতিবাদে পাবনা জেলা আওয়ামী যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় ।

বিজ্ঞাপন

শনিবার (১০ ডিসেম্বর) পাবনায় দেশব্যাপী দেশবিরোধী বিএনপি-জামাতের নৈরাজ্য ও তাণ্ডবের প্রতিবাদে পাবনা জেলা আওয়ামী  যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় । 

মিছিলটি সরকারী বুলবুল কলেজ থেকে বের হয়ে পাবনা বিএনপি পার্টি অফিস হয়ে পাবনা জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এসে মিছিলটি শেষ হয়। মিছিলটি নেতৃত্ব দেন  পাবনা জেলা যুবলীগের আহ্বায়ক আলী মুর্তজা বিশ্বাস সনি ও যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক।  

বিজ্ঞাপন

এছাড়াও আরও উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য, একরাম হোসেন,  শাকিল খান, আসিফ ইকবাল জনি সহ পাবনা যুবলীগের নেতৃবৃন্দ। হাজারো নেতা কর্মী নিয়ে পাবনা জেলা আওয়ামী  যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশে অবস্থান নেন।

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD