Logo

মৌলভীবাজারে জাতীয় যুব দিবসে ঋণের চেক ও সনদ বিতরণ

profile picture
জেলা প্রতিনিধি
মৌলভীবাজার
১ নভেম্বর, ২০২৬, ১৩:১৯
মৌলভীবাজারে জাতীয় যুব দিবসে ঋণের চেক ও সনদ বিতরণ
ছবি: সংগৃহীত

জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে মৌলভীবাজারে যুব ঋণের চেক, সফলতা সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়েছে। তরুণদের আত্মকর্মসংস্থানে উৎসাহিত করতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালিরও আয়োজন করে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর।

বিজ্ঞাপন

রবিবার (১ নভেম্বর) জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফরহাত নুর।

আলোচনা সভায় যুব উন্নয়ন কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা হয়। তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠা এবং আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে যুব ঋণের গুরুত্ব নিয়েও আলোচনা করেন বক্তারা। পাশাপাশি বায়োগ্যাস পল্লীসহ উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে যুবসমাজকে আত্মকর্মসংস্থানে সম্পৃক্ত করার বিষয়টি গুরুত্ব পায়।

অনুষ্ঠানে শিল্পী রানী সরকার, আহমেদ নোমান, জুয়েল মিশ্র, তুহিন মিয়া, সুবর্ণা, আজিজুর রহমান ও কামরুল হাসানের হাতে যুব ঋণের চেক তুলে দেওয়া হয়।

বিজ্ঞাপন

এ ছাড়া মিজান আলী, জাকারিয়া হোসেন মারুফ, রাহুল বর্মণ তুষার, তাসিন আহমেদ নাহিদ, আজিজুর রহমান, ঝুমা রানী বৈদ্য ও আওলাদ হোসেনকে সফলতা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রশিক্ষণার্থী এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD