Logo

শ্রমিক বিক্ষোভের মধ্যে গাজীপুরে ঝুট গুদামে ভয়াবহ আগুন

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
১ নভেম্বর, ২০২৬, ১৪:৪৩
শ্রমিক বিক্ষোভের মধ্যে গাজীপুরে ঝুট গুদামে ভয়াবহ আগুন
ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় পোশাকশ্রমিকদের বিক্ষোভের মধ্যে ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড নামের একটি কারখানার ঝুট গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। তবে শ্রমিক আন্দোলনের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে। পরে বিজিবির পাহারায় মহাসড়কের উল্টো পথে ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে ইউনিট দুটি।

বিজ্ঞাপন

রবিবার (১ নভেম্বর) দুপুরে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তারেকুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ট্রপিক্যাল নিটেক্স লিমিটেডের ঝুট গুদামে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। তবে শ্রমিক বিক্ষোভের কারণে সকাল থেকেই মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

যানজটের কারণে প্রথমে ইউনিট দুটি ঘটনাস্থলে পৌঁছাতে না পেরে ফিরে যায়। পরে বিজিবির পাহারায় মহাসড়কের উল্টো পথে আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলের দিকে রওনা হয় তারা।

বিজ্ঞাপন

অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও বিস্তারিত জানা যায়নি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD