Logo

কোনাবাড়িতে শ্রমিকদের তাণ্ডব, ভাঙচুরের পর পুলিশ বক্সে আগুন

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
১ নভেম্বর, ২০২৬, ১২:১৫
কোনাবাড়িতে শ্রমিকদের তাণ্ডব, ভাঙচুরের পর পুলিশ বক্সে আগুন
ছবি: সংগৃহীত

গাজীপুরের কোনাবাড়িতে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় একটি পুলিশ বক্সে আগুন দিয়েছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। রবিবার (১ নভেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল থেকেই কোনাবাড়ি এলাকায় শ্রমিকদের বিক্ষোভ চলছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এগিয়ে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত শ্রমিকরা কোনাবাড়ি পুলিশ ট্রাফিক বক্সের কাচ ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন। বক্সের ভেতরে থাকা আসবাবপত্রও আগুনে পুড়ে যায়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এসএম আশরাফুল আলম জানান, রবিবার সকাল ১০টার দিকে উত্তেজিত শ্রমিকরা পুলিশ বক্সটিতে প্রথমে ভাঙচুর চালান। পরে সেখানে আগুন দেন। বক্সটি মূলত দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের বিশ্রামের জন্য ব্যবহার করা হতো। সেখানে মূল্যবান কোনো সামগ্রী ছিল না।

বিজ্ঞাপন

এদিকে শ্রমিক বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে গাজীপুরের কোনাবাড়ি, শফিপুর, মৌচাক ও পল্লী বিদ্যুৎ এলাকা। সকাল থেকে দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটছে। তবে এসব সংঘর্ষে হতাহতের কোনো খবর কেউ নিশ্চিত করেননি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD