Logo

শ্রমিক বিক্ষোভে অচল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, বিজিবি মোতায়েন

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
১ নভেম্বর, ২০২৬, ১১:২২
শ্রমিক বিক্ষোভে অচল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, বিজিবি মোতায়েন
ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। রোববার সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে আন্দোলনে নামেন তারা। এতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। পরে সফিপুর, রতনপুরসহ আশপাশের বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকরাও আন্দোলনে যোগ দিতে মহাসড়কের দিকে আসতে থাকেন।

শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গাজীপুরের শিল্প পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, রবিবার থেকেই গাজীপুরে বিজিবি মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যে সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। প্রাথমিকভাবে পাঁচ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। পরিস্থিতি বিবেচনায় সদস্যসংখ্যা আরও বাড়ানো হতে পারে।

তিনি আরও জানান, কোনাবাড়ী, সফিপুর, কালিয়াকৈর ও আশপাশের এলাকায় শিল্প পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন বিজিবি সদস্যরা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজন অনুযায়ী তাদের মোতায়েন রাখা হবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD