Logo

সিরিয়াকে জরুরি ৪৪ লাখ ডলার সহায়তা দিচ্ছে চীন

profile picture
জনবাণী ডেস্ক
৯ ফেব্রুয়ারি, ২০২৩, ১৫:৪০
সিরিয়াকে জরুরি ৪৪ লাখ ডলার সহায়তা দিচ্ছে চীন
ছবি: সংগৃহীত

আমরা সিরিয়ার সরকারকে অনুরোধ করব অন্তত ২০ লাখ ডলার যেন ক্ষতিগ্রস্ত জনগণকে নগদ সহায়তা হিসেবে দেওয়া হয়

বিজ্ঞাপন

ভূমিকম্পে বিধ্বস্ত সিরিয়াকে জরুরি সহায়তা বাবদ ৪৪ লাখ ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে চীন সরকার। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখাপাত্র মাও নিং এ তথ্য নিশ্চিত করেছেন।

মাও জানান, আমরা সিরিয়ার সরকারকে অনুরোধ করব অন্তত ২০ লাখ ডলার যেন ক্ষতিগ্রস্ত জনগণকে নগদ সহায়তা হিসেবে দেওয়া হয়। অর্থ সহায়তা প্রদানের পাশাপাশি সিরিয়ায় জরুরিভিত্তিতে খাদ্য সহায়তা পাঠানোরও পরিকল্পনা রয়েছে।  

বিজ্ঞাপন

ইতোমধ্যেই তুরস্ককে ৪ লাখ ডলার জরুরি অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে চীন। পাশাপাশি একটি উদ্ধারকারী দলও পাঠিয়েছে। 

বিজ্ঞাপন

বুধবার (৮ ফেব্রুয়ারি) ভোরের দিকে তুরস্কের আদানা বিমানবন্দরে দলটি পৌঁছেছে জানিয়েছে চীনের সরকারি টেলিভিশন চ্যানেল সিসিটিভি।

সিসিটিভির প্রতিবেদনে আরও বলা হয়েছে, তুরস্কে পাঠানো সেই দলটিতে আছেন মোট ৮২ জন উদ্ধারকর্মী। তাদের সঙ্গে ২০ টন মেডিকেল ও অন্যান্য ত্রাণ সামগ্রী রয়েছে বলেও উল্লেখ করেছে সিসিটিভি।

বিজ্ঞাপন

এর আগে সোমবার স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক ও তার প্রতিবেশী দেশ সিরিয়া। ওই ভূমিকম্পের ১৫ মিনিট পর ৬ দশমিক ৭ মাত্রার আরও একটি বড় ভূমিকম্প এবং পরে আরেও অনেকগুলো আফটারশক হয়।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD