Logo

আ. লীগ জনগণের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করেছে: প্রধানমন্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
৮ জুন, ২০২৩, ০৩:৪৯
আ. লীগ জনগণের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করেছে: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

ছয় দফার মাধ্যমে দেশের মানুষ ধাপেধাপে স্বাধীনতার সংগ্রামের জন্য প্রস্তুত হতে থাকে

বিজ্ঞাপন

অগণতান্ত্রিক ধারায় জন্ম হয়েছিলো বিএনপির। আওয়ামী লীগ জনগণের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৭ জুন) বিকেলে ঐতিহাসিক ছয় দফা উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

বিজ্ঞাপন

সভায় শেখ হাসিনা বলেন, ছয় দফা আন্দোলনই ছিল মূলত এক দফার আন্দোলনের সূচনা। এর মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিকে স্বাধীনতা সংগ্রামের জন্য প্রস্তুত করতে থাকেন।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী বলেন, ছয় দফার ব্যাপারে মানুষের অভূতপূর্ব সাড়া দিয়েছেন। ছয় দফার মাধ্যমে দেশের মানুষ ধাপেধাপে স্বাধীনতার সংগ্রামের জন্য প্রস্তুত হতে থাকে।

বিজ্ঞাপন

ছয় দফার প্রেক্ষাপট তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তান প্রতিষ্ঠার পর আমাদের এ দেশ থেকেই পাকিস্তানি শাসকরা সম্পদ নিয়ে পশ্চিম পাকিস্তানকে সমৃদ্ধ করে। আমাদের এ দেশের মানুষ শোষণ বঞ্চনার শিকার হয়। বঞ্চিত মানুষের ভাগ্য গড়ার জন্যই ছয় দফা ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD