Logo

মাথায় হাতুড়ি মেরে বন্ধুকে খুন!

profile picture
জনবাণী ডেস্ক
১১ জুন, ২০২৩, ২২:৫৩
মাথায় হাতুড়ি মেরে বন্ধুকে খুন!
ছবি: সংগৃহীত

রাগের মাথায় বন্ধুকে হাতুড়ি মেরে খুন করলেন বন্ধু। ঘটনাটি ঘটেছে ভারতের মুম্বইয়ের বোরিভালিতে। পুলিশ অভিযুক্ত যুবক রামপুকার সাহানিকে গ্রেফতার করেছে।

বিজ্ঞাপন

রাগের মাথায় বন্ধুকে হাতুড়ি মেরে খুন করলেন বন্ধু। ঘটনাটি ঘটেছে ভারতের মুম্বইয়ের বোরিভালিতে। পুলিশ অভিযুক্ত যুবক রামপুকার সাহানিকে গ্রেফতার করেছে। 

জানা যায়, মৃত এবং খুনের অভিযুক্ত দুজনেই একসঙ্গে কাজ করতেন। দুজনের মধ‍্যে ভাল বন্ধুত্বও ছিল। রামপুকার সাহানি (৩০) ও অজিত কুমার সাহানি(৩৩) পেশায় দুজনেই নির্মাণকর্মী। থাকতেন মুম্বইয়ে। 

বিজ্ঞাপন

শনিবার (১০ জুন) সকালে দুজনের মধ‍্যে কোনও কারণে ঝগড়া শুরু হয়। সেই সময়ই রাগের মাথায় হাতুড়ি তুলে অজিতের মাথায় আঘাত করেন রামপুকার। 

বিজ্ঞাপন

প্রত‍্যক্ষদর্শীদের দাবি, ভারী হাতুড়ি দিয়ে অজিতের মাথায় একাধিক বার আঘাত করা হয়। ঘটনাস্থলেই অজিতের মৃত্যু ঘটে। এই ঘটনা ঘটিয়েই নির্মাণ স্থল ছেড়ে পালান রামপুকার। পরে পুলিশ তাঁকে বোরিভালি থেকে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে ৩০২ ধারায় খুনের মামলা রুজু করেছে পুলিশ।

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD