Logo

সাবেক স্ত্রীর থেকে পাওয়া পুরো অর্থ দান করলেন জনি ডেপ

profile picture
জনবাণী ডেস্ক
১৫ জুন, ২০২৩, ০৩:৫৫
সাবেক স্ত্রীর থেকে পাওয়া পুরো অর্থ দান করলেন জনি ডেপ
ছবি: সংগৃহীত

জনি ডেপের জন্য এই এক মিলিয়ন জোগাড় করতে বীমা কোম্পানির সহায়তা নিতে হয়েছিল অ্যাম্বারকে

বিজ্ঞাপন

সাবেক স্বামী জনি ডেপেরে কাছে মামালায় হেরে এক মিলিয়ন ডলার  জরিমানা গুনেছেনে হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ড। সাবেক স্ত্রীর থেকে পাওয়া পুরো অর্থ নিজের কাছে না রেখে দাতব্য সংস্থায় দান করেছেন ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’খ্যাত অভিনেতা।

জানা যায়,  জনি ডেপের জন্য এই এক মিলিয়ন জোগাড় করতে বীমা কোম্পানির সহায়তা নিতে হয়েছিল অ্যাম্বারকে। মামলায় হারার পর ১০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ ও ৫ মিলিয়ন ডলার শাস্তিমূলক প্রদানের জন্য অ্যাম্বারকে নির্দেশ দিয়েছিলেন আদালত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কিন্তু অ্যাম্বার হার্ড এতো অর্থ দিতে অপারগতা প্রকাশ করেন। সেইসঙ্গে এক মিলিয়ন ডলার জরিমানা দেওয়ার সক্ষমতা প্রকাশ করেন। অ্যাম্বারের এ আকুতি কানে নিয়েই সমাধান করেন আদালত।

বিজ্ঞাপন

এর আগে দু’জনের বিচ্ছেদ হয় ২০১৭ সালে। এরপর থেকেই আদালতে তারা একে অন্যের প্রতি অভিযোগ করেছেন। প্রথমে অ্যাম্বার জনির বিরুদ্ধে গৃহ নির্যাতনের অভিযোগ এনে মামলা করেন। এরপর জনিও উল্টো মানহানির মামলা করেন অ্যাম্বারের বিরুদ্ধে। সেই মামলায় হারের জরিমানা হিসেবে ১ মিলিয়ন দিতে হলো অ্যাম্বারকে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD