Logo

এবার ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে আম পাঠালেন প্রধানমন্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
১৬ জুন, ২০২৩, ০৩:২১
এবার ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে আম পাঠালেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

তিনি ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছে প্রধানমন্ত্রীর উপহার আমগুলো পৌঁছে দেবেন।

বিজ্ঞাপন

এবার ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী জন্য ৫০০ কেজি হিমসাগর আম উপহার পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৫ জুন)  দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দর দিয়ে আমগুলো ভারতের ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদের হাতে তুলে দেওয়া হয়। তিনি ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছে প্রধানমন্ত্রীর উপহার আমগুলো পৌঁছে দেবেন।

বিজ্ঞাপন

আখাউড়া কাস্টমস সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পিকআপ ভ্যানে আমগুলো আখাউড়া স্থলবন্দরে আনা হয়। স্থানীয় সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান শোয়েব ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. রাজিব উদ্দিন ভুঁইয়া বাংলাদেশ সহকারী হাইকমিশনের কাছে আমগুলো হস্তান্তর করেন। প্রতি কার্টুনে ৫ কেজি করে ১০০টি কার্টুনে ৫০০ কেজি হিমসাগর আম রয়েছে। আগরতলাস্থ বাংলাদেশের সহকারী হাইকমিশনের প্রথম সচিব রেজাউল হক চৌধুরী ও মো. আল-আমিন, আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ইনচার্জ হাসান আহমেদ ভুঁইয়া ও এএসআই দেওয়ান মুর্শেদুল হকসহ দু’ দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় ভারতের ত্রিপুরা রাজ্যে নিযুক্ত বাংলাদেশের সহকারী কমিশনার আরিফ মোহাম্মদ জানান, বাংলাদেশর প্রধানমন্ত্রী ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীসহ উনার রাজ্যের বিশিষ্ট ব্যক্তিবর্গের জন্য আমগুলো উপহার পাঠিয়েছেন। এই উদ্যোগে বাংলাদেশ- ভারতের সম্পর্ক আরও দৃঢ় হবে বলে মনে করি। ভারত-বাংলাদেশের মধ্যে সবসময় বন্ধু রাষ্ট্র হিসেবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD