Logo

হিরো আলমের মনোনয়নপত্র বাতিল

profile picture
জনবাণী ডেস্ক
১৯ জুন, ২০২৩, ০১:০৪
হিরো আলমের মনোনয়নপত্র বাতিল
ছবি: সংগৃহীত

রবিবার (১৮ জুন) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

বিজ্ঞাপন

ঢাকা-১৭ সংসদীয় আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রবিবার (১৮ জুন) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

বিজ্ঞাপন

রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান হোসাইন খান মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এর আগে  বৃহস্পতিবার (১৫ জুন) আগারগাঁওয়ের জেলা নির্বাচন অফিসে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন ফরম জমা দেন হিরো আলম।

বিজ্ঞাপন

গত ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠানের (ফারুক) মৃত্যু হলে আসনটি শূন্য হয়। সংসদের কোনো আসন শূন্য হলে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন করতে হয়। এই হিসেবে আসনটিতে ১২ আগস্টের মধ্যে উপনির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ১৫ জুন। মনোনয়নপত্র বাছাই ১৮ জুন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ জুন।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD