Logo

দুমকিতে ২ ইউপি নির্বাচনে বাবা ছেলেসহ ৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

profile picture
জনবাণী ডেস্ক
১৯ জুন, ২০২৩, ০৫:০৭
দুমকিতে ২ ইউপি নির্বাচনে বাবা ছেলেসহ ৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
ছবি: সংগৃহীত

আগামী ১৭ই জুলাই দুমকি উপজেলার দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন

বিজ্ঞাপন

আগামী ১৭ই জুলাই দুমকি উপজেলার দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

রবিবার (১৮ জুন) বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল। এতে চেয়ারম্যান পদে শ্রীরামপুর ইউনিয়নের ৩ জন ও লেবুখালী ইউনিয়নে ৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শ্রীরামপুর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বর্তমান চেয়ারম্যান আমিনুল ইসলাম সালাম, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা কৃষকলীগের আহবায়ক আলহাজ্ব আজহার আলী মৃধা ও তার ছেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাহমুদুল হাসান।

লেবুখালী ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম তুহিন, আওয়ামী লীগের সাবেক যুগ্ন সম্পাদক দেলোয়ার হোসেন মোল্লা, স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক চেয়ারম্যান হাসান মাহমুদ দুলাল, জলিলুর রহমান তালুকদার ও জহিরুল ইসলাম।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD