Logo

শাকিব আমার বিশ্বাস ভঙ্গ করেছে: বুবলী

profile picture
জনবাণী ডেস্ক
২০ জুন, ২০২৩, ০৬:৩৪
শাকিব আমার বিশ্বাস ভঙ্গ করেছে: বুবলী
ছবি: সংগৃহীত

“সে আমাকে যেভাবে অসম্মান করেছে, যেভাবে আমাকে নিয়ে মিথ্যা অপপ্রচারগুলো করছে, এটা আসলে উচিৎ হয়নি।

বিজ্ঞাপন

ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান ও নায়িকা বুবলীর দাম্পত্য জীবনে চলছে টানাপোড়েন। এ নিয়ে আলোচনা-সমালোচনা থামছেই না। দুজনে একে অপরের বিরুদ্ধে পালটাপালটি অভিযোগ করেছিলেন। সম্প্রতি ফের সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন এ অভিনেত্রী।

সেখানে সাংবাদকর্মীদের প্রশ্নের জবাবে বুবলী জানান, “সে আমাকে যেভাবে অসম্মান করেছে, যেভাবে আমাকে নিয়ে মিথ্যা অপপ্রচারগুলো করছে, এটা আসলে উচিৎ হয়নি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন  “আমার সবচেয়ে বেশি খারাপ লেগেছে একটা বিষয়, যে মানুষটার জন্য কিছু মানুষ আমাকে ভুল ভেবেছে, সেই মানুষটাকে হয়তো বিশ্বাস করে আমিই ভুল করেছি। কিন্তু সেই মানুষটার শেল্টারটাই তো আমার সবচেয়ে বড় প্রয়োজন ছিল।”

বিজ্ঞাপন

বুবলী বলেন, “অথচ উনি আমার সঙ্গে যে কাজটা করলেন এবং আমি আমার বাচ্চাকে নিয়ে বেঁচে থাকার জন্য যে কাজ করছি, সেই কাজের জায়গাগুলোতেই তিনি অন্যরকম অবস্থা তৈরি করছেন। সবাইকে একটা ভুল বার্তা দিচ্ছেন, ভুলভাবে নিউজগুলো করাচ্ছেন। এসব ঠিক করেননি শাকিব খান।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD