Logo

ডা. যুগল ব্রহ্মচারীকে উপজেলা প্রশাসনের সম্মাননা

profile picture
জনবাণী ডেস্ক
২১ জুন, ২০২৩, ০১:৫২
ডা. যুগল ব্রহ্মচারীকে উপজেলা প্রশাসনের সম্মাননা
ছবি: সংগৃহীত

প্রকৃতি প্রেমীদের মোহে বাগানের চারিধার সবুজের সমারোহে আবৃত পাড় ঘেঁষেই রয়েছে পুকুর

বিজ্ঞাপন

গরীবের ডাক্তার নামে পরিচিত অখন্ড মন্ডলের অযাচক আশ্রম, বাংলাদেশ কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান ডা. মানবেন্দ্র নাথ। লোকমুখে যার খ্যাতি রয়েছে ‘যুগল ব্রহ্মচারী’ নামে। প্রতিদিনের দেখা রোগীদের অধিকাংশ থেকেই গ্রহণ করেন না টাকা, জবাবদিহির জন্য নিবন্ধন ফি গ্রহণ করেন ১০ টাকা, পূর্বে যা ছিলো ২টাকা। চাহিদা অনুযায়ী দিয়ে থাকেন বিনামূল্যে ঔষধ। দীর্ঘ তিন যুগেরও বেশি সময় ধরে পালন করছেন আশ্রমটির অধ্যক্ষের দায়িত্ব। পিছিয়ে থাকা ও এতিম শিশুদের আশ্রমে রেখে পড়াশোনা করিয়ে গড়ে তুলছেন সৎ, নিষ্ঠাবান ও যোগ্য মানুষরূপে। দীর্ঘ পথচলায় অর্জনের ঝুলিতে রয়েছে তার অসংখ্য পদক ও সম্মাননা।

আশ্রমের পাশেই গড়ে তুলেছেন বিশাল ফুল-ফলের বাগান। প্রকৃতি প্রেমীদের মোহে বাগানের চারিধার সবুজের সমারোহে আবৃত পাড় ঘেঁষেই রয়েছে পুকুর। বাগানের পাশেই রয়েছে গোয়াল ঘর, যেখানে পালিত হয় গাভী।

বিজ্ঞাপন

হিন্দু-মুসলিম ভেদাভেদের উর্ধ্বে গ্রামের সকল মানুষের সেবার পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ ছুটে আসেন তার নিকট সেবা গ্রহণের আশায়, কখনোই কাউকে তিনি হতাশ করেননি। মাসে বিনামূল্যে প্রায় তিনশত রোগীর চিকিৎসা সেবা দিয়ে থাকেন তিনি। সমাজ সংস্কারমূলক কর্মকাণ্ডেও তার ভূমিকা সর্বমহলে পূজনীয়। অখন্ড চেতনায় বিশ্বাসী স্বামী শ্রী শ্রী স্বরূপানন্দের অযাচক আশ্রমে নেই কোনো ধর্মীয় বিভেদ। তার দীক্ষায় দীক্ষিত হয়ে মানবেন্দ্র নাথ সরকার নিজেকে বিলিয়েছেন আর্ত-মানবতার সেবায়।

বিজ্ঞাপন

মানবসেবায় চলমান অনবদ্য ভূমিকার উপহার স্বরূপ মঙ্গলবার কুমিল্লার মুরাদনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন ভূঁঞা জনি ও সহকারী কমিশনার ভূমি নাজমুল হুদা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্রমে উপস্থিত হয়ে অধ্যক্ষ ডা. মানবেন্দ্র নাথ সরকার(যুগল ব্রহ্মচারী)কে তুলে দেন সম্মাননা স্মারক। 

বিজ্ঞাপন

এ সময় আশ্রমে অধ্যয়নরত শিক্ষার্থীদের সার্বিক খোঁজ খবর গ্রহণ, মানবসেবা মূলক বিভিন্ন কর্মকাণ্ড ও অখন্ড আদর্শ নিয়ে আলোচনা করেন।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন ভূঁঞা জনি বলেন, মানবসেবার উর্ধ্বে কোনো কিছু থাকতে পারেনা। সকলের উচিত নিজের অবস্থান থেকে মানুষের ও জগতের কল্যাণে এগিয়ে আসা। ডা. মানবেন্দ্র নাথ সরকার দীর্ঘ সময় ধরে মানুষের পাশে থেকে কাজ করে আসছেন। বর্তমান সময়ে এসেও এমন নির্লোভ ও নিরহংকারী মানুষের দেখা পাওয়া ভাগ্যের বিষয়৷ তার সহজসরল জীবনাচার সকলকে উদ্বুদ্ধ করে।

জেবি/ আরএইচ/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD