Logo

ডেঙ্গুতে প্রাণ হারাল ভিকারুননিসা ছাত্রী

profile picture
জনবাণী ডেস্ক
৪ জুলাই, ২০২৩, ২২:৩৩
ডেঙ্গুতে প্রাণ হারাল ভিকারুননিসা ছাত্রী
ছবি: সংগৃহীত

সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইলমা মারা যায় বলে জানিয়েছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী।

বিজ্ঞাপন

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রী মারা গেছেন। ছাত্রীর নাম ইলমা জাহান। সে মূল শাখার একাদশ বিজ্ঞান বিভাগের (এল শাখার) ছাত্রী ছিল।

সোমবার (৩ জুলাই) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইলমা মারা যায় বলে জানিয়েছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি জানান, “তার অকাল মৃত্যুতে ভিকারুননিসা পরিবার গভীরভাবে শোকাহত। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং সহমর্মিতা জ্ঞাপন করছি। পরম করুণাময় ও ক্ষমাশীল আল্লাহতালা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।”

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD