Logo

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফল প্রকাশ, পাস ৮০.৩৬ শতাংশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ মে, ২০২৬, ১৯:৪২
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফল প্রকাশ, পাস ৮০.৩৬ শতাংশ
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবারের পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৮০.৩৬ শতাংশ।

বিজ্ঞাপন

রবিবার (৩ মে) ফল ঘোষণা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ। পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার এক সপ্তাহের মধ্যেই ফল প্রকাশ করা হলো।

এবারের ভর্তি পরীক্ষায় মোট ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩ লাখ ৬৪ হাজার ১৩৫ জন।

বিজ্ঞাপন

উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে প্রথম মেধা তালিকায় স্থান পেয়েছেন ২ লাখ ২৯ হাজার ৭৬৫ জন। এর মধ্যে মানবিক বিভাগে ১ লাখ ১৩ হাজার ৩৯৪ জন, বিজ্ঞান বিভাগে ৬৫ হাজার ৩৩৭ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৫১ হাজার ৩৪ জন শিক্ষার্থী রয়েছেন।

ফলাফল জানতে এসএমএসের মাধ্যমে NU<space>ATHN<space>Application ID লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের ‘অনার্স’ ট্যাবে গিয়ে ‘অ্যাডমিশন টেস্ট রেজাল্ট’ অপশন থেকেও ফল জানা যাবে। বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) এর ‘প্রসপেক্টাস (অনার্স)’ ও ‘ইম্পর্ট্যান্ট নোটিশ’ অংশে পাওয়া যাবে।

বিজ্ঞাপন

ফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান, ট্রেজারার অধ্যাপক এ টি এম জাফরুল আজম, বিভিন্ন বিভাগের ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, শিক্ষক ও কর্মকর্তারা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD