Logo

আমার পরিচয় পাবলিক দেবে, আমি না: শাকিব খান

profile picture
জনবাণী ডেস্ক
১১ জুলাই, ২০২৩, ২৪:২০
আমার পরিচয় পাবলিক দেবে, আমি না: শাকিব খান
ছবি: সংগৃহীত

ভালোবাসার সব বাঁধ ভেঙে ওয়ার্ল্ড ওয়াইড ১৫২টির বেশি থিয়েটারে মহাসমারোহে চলছে `প্রিয়তমা'

বিজ্ঞাপন

এবার ঈদে ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের সিনেমা ‘প্রিয়তমা’ মুক্তি পেয়েছে। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার নায়িকা ইধিকা পাল। বর্তমানে সিনেমার প্রচারে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শাকিব। সেখান থেকে সামাজিকমাধ্যম ফেসবুকে একটি পোস্টে এই সুপারস্টার লিখেছেন, “আমি নিজের ঢোল নিজে পেটাই না, আমার পরিচয় পাবলিক দেবে- আমি না!”

নিজের অভিনীত ‘প্রিয়তমা’ দেখার আহ্বান জানিয়ে শাকিব আরও লেখেন, “ভালোবাসার সব বাঁধ ভেঙে ওয়ার্ল্ড ওয়াইড ১৫২টির বেশি থিয়েটারে মহাসমারোহে চলছে `প্রিয়তমা'। পরিবার-পরিজন, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন সবাইকে নিয়ে `প্রিয়তমা' উপভোগ করুন।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শাকিব খান পোস্ট দেওয়ামাত্রই ভাইরাল হয়ে যায়। এ পোস্ট নিয়েও নেটদুনিয়ায় চলছে তুমুল আলোচনা। সবার প্রশ্ন ঘুরপাক খাচ্ছে— কাকে উদ্দেশ্য করে “ঢোল পেটানো”র কথাগুলো বলেছেন।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD