Logo

সরিষাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ বেকারীকে জরিমানা

profile picture
জনবাণী ডেস্ক
১১ জুলাই, ২০২৩, ০৪:৫৫
সরিষাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ বেকারীকে জরিমানা
ছবি: সংগৃহীত

সিগারেটের ছাই যেখানে সেখানে, কর্মচারীদের নোংরা ওয়াশরুম এসব অপরাধে ২ টি বেকারীকে আর্থিক দন্ড প্রদান করা হয়

বিজ্ঞাপন

জামালপুরের সরিষাবাড়ীতে ২ টি বেকারীতে অভিযান চালিয়ে ১৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (১০ জুলাই) উপজেলার ভাটারা বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মুহ. সাদ্ধাম হোসেনের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় সরিষাবাড়ী থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সরিষাবাড়ী থানা পুলিশকে ধন্যবাদ জানিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মুহ. সাদ্দাম হোসেন জানান, ভাটারা বাজারে বিস্কিট পাউরুটির বেকারিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। পঁচা তেল, চরম নোংরা পরিবেশ, ময়লাযুক্ত মেঝেতে ডালডা আটা খোলা রাখা, সিগারেটের ছাই যেখানে সেখানে, কর্মচারীদের নোংরা ওয়াশরুম এসব অপরাধে ২ টি বেকারীকে আর্থিক দন্ড প্রদান করা হয়। 

আদালত এমন অভিযান নিয়মিত পরিচালনা করবে।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD