Logo

পাসপোর্ট ছাড়া বিমানবন্দরে গিয়ে বিপাকে মৌনি রায়

profile picture
জনবাণী ডেস্ক
১৩ জুলাই, ২০২৩, ০৪:০৪
পাসপোর্ট ছাড়া বিমানবন্দরে গিয়ে বিপাকে মৌনি রায়
ছবি: সংগৃহীত

ফ্লাইট ধরতে আজ সকালে মুম্বাই বিমানবন্দরে যান মৌনি রায়।

বিজ্ঞাপন

পাসপোর্ট ছাড়া বিমানবন্দরে গিয়ে বিপাকে 'নাগিন' খ্যতা নায়িকা মৌনি রায়। বুধবার (১২ জুলাই) সকালে মুম্বাই এয়ারপোর্টে এ ঘটনা ঘটেছে।

দেশটির  কয়েকটি গণমাধ্যম জানায়, ফ্লাইট ধরতে আজ সকালে মুম্বাই বিমানবন্দরে যান মৌনি রায়। বিমানবন্দরের ভেতরে প্রবেশ করতে গেলে নিরাপত্তারক্ষী তার পাসপোর্ট দেখতে চান; পাসপোর্ট বের করতে গিয়ে দেখেন তা ব্যাগে নেই। কিন্তু পাসপোর্ট ছাড়া মৌনিকে ভেতরে প্রবেশ করতে দেননি নিরাপত্তাকর্মীরা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ মুহূর্তের একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, পাসপোর্ট না থাকায় গেটের বাইরে দাঁড়িয়ে রয়েছেন এই অভিনেত্রী। এ সময় পাপারাজ্জিরা প্রশ্ন করলে মৌনি রায় বলেন, “পাসপোর্ট আনতে ভুলে গিয়েছি।”

বিজ্ঞাপন

টিভি ধারাবাহিকে দারুণ খ্যাতির পর অক্ষয় কুমার অভিনীত ‘গোল্ড’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন মৌনি। ‘কেজিএফ-চ্যাপটার ওয়ান’ সিনেমার ‘গলি গলি’ গানে নেচে বেশ জনপ্রিয়তা লাভ করেন তিনি। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। বক্স অফিসে বেশ সাড়া ফেলে এটি।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD