Logo

মাতুয়াইলে যাত্রীবাহী বাসে আগুন

profile picture
জনবাণী ডেস্ক
২৯ জুলাই, ২০২৩, ২৩:৩০
মাতুয়াইলে যাত্রীবাহী বাসে আগুন
ছবি: সংগৃহীত

দুপুর পৌনে ১২টার দিকে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়।

বিজ্ঞাপন

সরকারের পতনের একদফা দাবিতে রাজধানীর প্রবেশমুখে বিএনপির অবস্থান কর্মসূচি পালনকালে মাতুয়াইলে পুলিশ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। 

শনিবার  (২৯ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে কাঁদানে গ্যাস ছুঁড়ছে পুলিশ। বিএনপি নেতাকর্মীরাও ইট-পাটকেল ছুড়ছেন। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সংঘর্ষের এক পর্যায়ে  সড়কে থাকা একটি বাসে আগুন ধরিয়ে দেন বিএনপি নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার লিমা খানম গণমাধ্যমকে জানান, মাতুয়াইল এলাকায় একটি বাসে আগুন দেওয়ার খবর শুনেছি। ঘটনাস্থলে আমাদের গাড়ি গেছে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD