Logo

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল

profile picture
জনবাণী ডেস্ক
৭ আগস্ট, ২০২৩, ২২:২০
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল
ছবি: সংগৃহীত

মন্ত্রিসভার একটি উচ্চপদস্থ সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে বহুল আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

সোমবার (৭ আগস্ট) সকালে এ সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিসভার একটি উচ্চপদস্থ সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

জানা গেছে, এই আইন  “সাইবার নিরাপত্তা আইন-২০২৩” নামে সংশোধিত হবে।

বিজ্ঞাপন

গণমাধ্যমের স্বাধীনতা, মুক্তচিন্তা ও মত প্রকাশের অধিকার সমুন্নত রাখা, সর্বোপরি মানুষের মৌলিক অধিকারের সুরক্ষা নিশ্চিতে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলে র্দীঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

এর আগে, গত বুধবার (২ আগস্ট) আইনমন্ত্রী আনিসুল হক বলেছিলেন, ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ বাতিল বা পরিবর্তন করা হবে না। তবে আইনের অপব্যবহার রোধে এটি সংশোধন করার প্রক্রিয়া চলছে, যা আগামী সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন হবে।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD