ফ্যাসিবাদের বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

ফ্যাসিবাদবিরোধী অবস্থান এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনা রক্ষায় দেশের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় ঐক্য বজায় রাখার পাশাপাশি সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে অগ্রাধিকার দেওয়ার বিষয়েও গুরুত্ব দিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এসব তথ্য জানান দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
বৈঠকের আলোচ্য বিষয় তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগের সন্ত্রাস ও অগ্নিসন্ত্রাসের পরিস্থিতি থেকে কীভাবে দেশকে উত্তরণ করা যায়, তা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। পাশাপাশি দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।
তিনি জানান, বৈঠকে প্রধানমন্ত্রী নিজের অবস্থান থেকে বিভিন্ন উদ্বেগের কথা তুলে ধরেছেন। বিশেষ করে ফ্যাসিবাদ ও জুলাই গণঅভ্যুত্থানের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
রাজনৈতিক ঐক্য গড়ে তোলার ক্ষেত্রে কয়েকটি মৌলিক বিষয়কে অগ্রাধিকার দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন নাহিদ ইসলাম। তার মতে, ফ্যাসিবাদবিরোধী কিংবা জুলাই গণঅভ্যুত্থানকেন্দ্রিক যেকোনো ঐক্যের ভিত্তি হতে হবে সংস্কার, বিচার এবং দেশের সার্বভৌমত্ব।
বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, যেকোনো ঐক্য, জুলাই ঐক্যের প্রশ্নে অবশ্যই আমাদের সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে প্রাধান্য রাখতে হবে। এই ঐক্যের প্রক্রিয়া যাতে সংস্কার একটা এজেন্ডা হয়, সেই আহ্বান আমরা জানিয়েছি।
নাহিদ ইসলামের বক্তব্য অনুযায়ী, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার উদ্যোগ যেন কেবল আলোচনার মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং সংস্কারকে কার্যকর রাজনৈতিক কর্মসূচির অংশ করা হয়, সে বিষয়েও প্রধানমন্ত্রীর কাছে গুরুত্বারোপ করেছে এনসিপি।








