Logo

বিজ্ঞাপনে নিপুণ

profile picture
জনবাণী ডেস্ক
৮ আগস্ট, ২০২৩, ২১:১১
বিজ্ঞাপনে নিপুণ
ছবি: সংগৃহীত

এরই মধ্যে নতুন আরও একটি কাজের খবর দিয়েছেন এই নায়িকা।

বিজ্ঞাপন

ঢাকাই ছবির  আলোচিত অভিনেত্রী চিত্রনায়িকা নিপুণ। বাংলাদেশ শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি। পাশাপাশি নিজের ব্যবসাও সমানতালে চালাচ্ছেন। তাঁর অভিনীত সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা ‘ভাগ্য’। বছরের শুরুর দিকেই মুক্তি পেয়েছিল সিনেমাটি। পরে গুণী নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু ‘সুজন মাঝি’র সিনেমায় চুক্তিবদ্ধ হন তিনি। সিনেমাটির শুটিং শেষের পথে।

এরই মধ্যে নতুন আরও একটি কাজের খবর  দিয়েছেন এই নায়িকা। তিনি জানালেন, আকাশ আমিন পরিচালিত নতুন একটি বিজ্ঞাপনের শুটিং করে ফিরেছেন। চায়ের এই বিজ্ঞাপনটির শুটিং ঢাকার অদূরে ধামরাইয়ের ফিল্ম ভ্যালিতে হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নিপুণ বলেন, “সমিতি ও সিনেমার শুটিংয়ের ব্যস্ততার কারণে নিজের ব্যবসায় তেমন মনোযোগ দিতে পারছিলাম না। এখন ব্যবসায় কিছুটা মনোযোগ দিচ্ছি। এরই মধ্যে নতুন বিজ্ঞাপনের প্রস্তাবটি আসে। বিজ্ঞাপনটির কনসেপ্ট বেশ পছন্দ হয়। তাই সময় করে এর শিডিউল দিই। কয়েকদিন আগে ফিল্ম ভ্যালিতে এর শুটিং শেষ করি।”

বিজ্ঞাপন

গেল ২০১৩ সালে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘পরিচয়’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে পশ্চিমবঙ্গের চলচ্চিত্রে অভিষিক্ত হন তিনি। অভিনেত্রী নিপুণ আক্তারের উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো– ‘এই তো ভালোবাসা’, ‘জান তুমি প্রাণ তুমি’, ‘অন্তর্ধান’।

বিজ্ঞাপন

জেবি/এসবি

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD