Logo

পাবনায় বঙ্গমাতার জন্মবার্ষিকীতে জেলা আওয়ামীলীগসহ বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা

profile picture
জনবাণী ডেস্ক
৯ আগস্ট, ২০২৩, ০২:২৯
পাবনায় বঙ্গমাতার জন্মবার্ষিকীতে জেলা আওয়ামীলীগসহ বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা
ছবি: সংগৃহীত

পরে বঙ্গমাতার রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

বিজ্ঞাপন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন জেলা আওয়ামী লীগ,পাবনা সদর আসনের সংসদ সদস্য ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পাবনা জেলা শাখা।

মঙ্গলবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগ, সংসদ সদস্য ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পক্ষ থেকে বঙ্গমাতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা আওয়ামী লীগের  নেতাকর্মীরা। পরে বঙ্গমাতার রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন  জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, সাংগঠনিক সম্পাদক বিজয় ভূষন রায়, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি কামরুজ্জামান রকি, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক মাহবুবুল আলম নেতা, পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শরিফুল হক পলাশ,শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পাবনা জেলা শাখার সদস্য আবুল কালাম আজাদ, মনিরুজ্জামান রাসেল, আরমান হোসেন, রেজাউল করিম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD