Logo

সীমান্তে ১৫ বিজিবির অভিযান, ভারতীয় গাঁজাসহ যুবক গ্রেপ্তার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি
২৬ নভেম্বর, ২০২৬, ১২:২৮
সীমান্তে ১৫ বিজিবির অভিযান, ভারতীয় গাঁজাসহ যুবক গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম ভারতীয় গাঁজা ও একটি মোটরসাইকেলসহ ১৯ বছর বয়সী এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজ্ঞাপন

বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার গোড়কমন্ডল এলাকায় লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর গোড়কমন্ডল বিওপির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

১৫ বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আগে থেকেই পরিকল্পনা করে ওই এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে নারায়ন চন্দ্র (১৯) নামের এক যুবককে আটক করেন বিজিবি সদস্যরা। তিনি ফুলবাড়ী উপজেলার মাঝিপাড়া গ্রামের বিশ্বনাথের ছেলে।

পরে তাঁর কাছ থেকে ১ কেজি ৫০০ গ্রাম ভারতীয় গাঁজা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ৮৫ হাজার ২৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

অভিযান শেষে আটক যুবককে জব্দ করা মাদক ও মোটরসাইকেলসহ ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

জেবি/আরএক্স
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD