Logo

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

profile picture
জনবাণী ডেস্ক
৯ আগস্ট, ২০২৩, ২০:৪৫
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন
ছবি: সংগৃহীত

এই ঘটনায় ক্ষয়ক্ষতি ও পরাঘাতের (আফটারশক) আশঙ্কা করছে ফিলিপিনো কর্তৃপক্ষ। বুধবার বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে আঘার হেনেছে। বুধবার (৯ আগস্ট) ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।  তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

এই ঘটনায় ক্ষয়ক্ষতি ও  পরাঘাতের (আফটারশক) আশঙ্কা করছে  ফিলিপিনো কর্তৃপক্ষ। বুধবার বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, ফিলিপাইনের মিন্দানাওতে ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) বুধবার জানিয়েছে। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার (৬.২১ মাইল)।

বিজ্ঞাপন

অবশ্য ফিলিপাইনের সিসমোলজি এজেন্সি দেশটির দাভাও ওরিয়েন্টাল প্রদেশে ৫.৩ মাত্রার ভূমিকম্প রিপোর্ট করেছে। সংস্থাটি বলেছে, ভূমিকম্পের জেরে তারা ক্ষয়ক্ষতি এবং আফটারশকের আশঙ্কা করছে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD