Logo

‘১০টা সম্পর্ক ভাঙলে সমস্যা নেই, একটা বিয়ে ভাঙলেই মেয়েটা চরিত্রহীন’

profile picture
জনবাণী ডেস্ক
১২ আগস্ট, ২০২৩, ২২:২২
‘১০টা সম্পর্ক ভাঙলে সমস্যা নেই, একটা বিয়ে ভাঙলেই মেয়েটা চরিত্রহীন’
ছবি: সংগৃহীত

আমি শাড়ি পরে ছবি তুললে লোক দেখানো আর সাহসী পোশাকে ছবি তুললে হয়ে যাই নিলর্জ্জ।

বিজ্ঞাপন

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। ২০১৯ সালে অভিনেতা সৌরভের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ব্যক্তিগত জীবন নিয়ে অসংখ্যবার আলোচনায় উঠে এসেছেন মধুমিতা। সোশ্যাল মিডিয়ায় এসব কারণে প্রায় সময়ই কটাক্ষের শিকার হন তিনি।

সম্প্রতি এই বিষয়গুলো নিয়ে ভারতীয় একটি গণমাধ্যমে কথা বলেছেন মধুমিতা। এ সময় ১০টা সম্পর্ক ভাঙলে সমস্যা নেই কিন্তু একটা বিয়ে ভাঙলেই মেয়েটা চরিত্রহীন হয়ে যায় বলে মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

অভিনেত্রী বলেন, “ট্রলিং আমাকে অনেক বেশি শক্তিশালী করেছে। এজন্য আমি ট্রল নিয়ে ভাবি না। একটা মানুষের ১০টা সম্পর্ক ভাঙতে পারে অথচ একটা বিয়ে ভাঙলেই মেয়েটা চরিত্রহীন। তখন তাকে নিয়ে অনেকরকম প্রশ্ন ওঠে। এটা তো অনেক বছর ধরে আমার সঙ্গে ঘটছে।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “আমি শাড়ি পরে ছবি তুললে লোক দেখানো আর সাহসী পোশাকে ছবি তুললে হয়ে যাই নিলর্জ্জ। বাবা-ছেলে-গাধার গল্পটা এই ক্ষেত্রে আমি স্মরণ করে নিই। আসলে লোকের কথা শুনে নিজের লাইফস্টাইল বদলাতে হলে তো বাঁচা যাবে না। আমি সত্যি এসব কেয়ার করি না। আমার পরিচিত সার্কেলে লোকজন আমাকে সম্মান দিলেই চলবে।”

ডিভোর্স নিয়ে সমাজের মানসিকতা এখনও বদলায়নি জানিয়ে মধুমিতা বলেন, “বিয়েটা ভেঙেছে মানে মেয়েটারই দোষ। বিয়ে ভাঙার পর যদি মেয়েটা আরও বেশি স্ট্রং আর ইন্ডিপেনডেন্ট হয়ে যায়, তাহলে তো কোনো কথাই নেই! লোকে ভাবে নিশ্চয় ‘ডাল মে কুছ কালা হ্যায়’। এসব ভেবে বাঁচলে তো আমি ডিপ্রেশনে চলে যাব। আর আমি ডিপ্রেশনে গেলে কেউ আমার বাড়িতে এসে ভাত দিয়ে যাবে না। বরং আমাকেই খেটে খেতে হবে। ডিভোর্স নিয়ে আমাদের সমাজের মানসিকতা এখনও বদলায়নি।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বর্তমানে কারও সঙ্গে সম্পর্কে আছেন কী না? এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, “আমি এখন পুরোপুরি সিঙ্গেল। গত চার বছর ধরে আমার আগে-পিছে তো কিছু নেই। যদি আমি প্রেমে পড়তাম তাহলে খুশি হয়ে সেটা প্রকাশ করতাম। লোকজন অনেক সময়ই প্রেমের কথা লুকিয়ে রাখে, আমি সেটায় বিশ্বাসী নই। যদি সত্যি আমার কাউকে পছন্দ হয়, কারও সঙ্গে সম্পর্কে জড়াই তাহলে অবশ্যই ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের জানাব।”

বিজ্ঞাপন

প্রসঙ্গত, স্টার জলসায় প্রচারিত ‘বোঝেনা সে বোঝেনা’ ধারাবাহিকে ‘পাখি’ চরিত্রে অভিনয় করে তুমুল দর্শকপ্রিয়তা লাভ করেন মধুমিতা । এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। ভিন্ন ভিন্ন চরিত্রে একের পর এক কাজ করে অভিনয়ে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন এই অভিনেত্রী। সূত্র : হিন্দুস্তান টাইমস

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD