Logo

ভারতীয় নাগরিকত্ব পেলেন অক্ষয়

profile picture
জনবাণী ডেস্ক
১৬ আগস্ট, ২০২৩, ০৪:৪৬
ভারতীয় নাগরিকত্ব পেলেন অক্ষয়
ছবি: সংগৃহীত

তাতে ভারতীয় নাগরিকত্বের কাগজপত্রের ছবি পোস্ট করেন।

বিজ্ঞাপন

এবার কানাডার নাগরিকত্ব বাতিল করে ভারতীয় পাসপোর্ট গ্রহণ করলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার।

মঙ্গলবার (১৫ আগস্ট) ক্ষুদ্র ব্লগ সাইট টুইটারে একটি টুইট করেন তিনি। তাতে ভারতীয় নাগরিকত্বের কাগজপত্রের ছবি পোস্ট করেন। ভারতের ৭৭তম স্বাধীনতা দিবসে এই ঘোষণা দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ‘খিলাড়ি’খ্যাত এই অভিনেতা। ক্যাপশনে তিনি লিখেন, “হৃদয় আর নাগরিকত্ব, দুটোই হিন্দুস্তানি।”

বিজ্ঞাপন

ভারতে জন্ম ও হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করা হলেও কানাডার নাগরিক ছিলেন অক্ষয়। এ নিয়ে প্রায়ই কটু কথা শুনতে হয়েছে তাকে। মূলত, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময়ে অক্ষয়ের নাগরিকত্ব নিয়ে বিতর্কের সূচনা হয়। সেই সময় কানাডার নাগরিক হওয়ায় ভোট দেননি তিনি। এরপর তাকে নিয়ে শুরু হয় বিদ্রূপ।

বিজ্ঞাপন

তিনি অভিনেতা বলেছিলেন, বেশ কয়েক বছর আগে আমার সিনেমা বক্স অফিসে চলছিল না। পরপর ১৪-১৫টা সিনেমা ফ্লপ হয়। তখন মনে হয়েছিল আমার বলিউড ছেড়ে নতুন পেশায় যোগ দেওয়া উচিত।

তিনি আরও লেখেন, এরপর কানাডায় বসবাসকারী এক বন্ধু আমাকে ব্যবসার প্রস্তাব দেন। অনেক ভারতীয় কাজের জন্য বিদেশে যায়। আমিও ভেবেছিলাম ভাগ্য যখন আমাকে সায় দিচ্ছে না, তখন আমারো কিছু ভাবা উচিত। এরপর আমি কানাডার নাগরিকত্বের জন্য আবেদন করি এবং পেয়ে যাই।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD