Logo

অভিনয়ে নিষিদ্ধ, মুখ খুললেন চমক

profile picture
জনবাণী ডেস্ক
২২ আগস্ট, ২০২৩, ০৫:১১
অভিনয়ে নিষিদ্ধ, মুখ খুললেন চমক
ছবি: সংগৃহীত

ডিরেক্টরস গিল্ডের সিদ্ধান্ত আমার কাজে প্রভাব ফেলবে না।

বিজ্ঞাপন

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। সম্প্রতি একটি নাটকে সুটিং করতে গিয়ে  দুর্ব্যবহার করেন বলে এমন অভিযোগে দোষী প্রমাণ হওয়ায় অভিনয় থেকে ৩ মাসের জন্য নিষিদ্ধ করা হয় তাকে।

সোমবার (২১ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিরেক্টরস গিল্ডস-এর সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর।

বিজ্ঞাপন

ডিরেক্টরস গিল্ডের নিষেধাজ্ঞা নিয়ে মুখ খুলেছেন এ অভিনেত্রী। তিনি বলেন, “ডিরেক্টরস গিল্ডের সিদ্ধান্ত আমার কাজে প্রভাব ফেলবে না। অন্য সব সংগঠন আমার সঙ্গেই আছে। একটি সংগঠন ব্যক্তিগতভাবে এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে না।”

বিজ্ঞাপন

চমক আরও বলেন, “টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব) ও অভিনয় শিল্পী সংঘ তাদের সিদ্ধান্ত অলরেডি জানিয়েছে। ডিরেক্টরস গিল্ডে কয়জন? তারা তো সব না, ডিরেক্টরস গিল্ডে যারা আছেন তারা তো নিয়মিত নাটকই নির্মাণ করেন না। যাদের সঙ্গে কাজ করার তাদের সঙ্গে আমি কাজ করছি, সামনেও করব বলে মন্তব্য করেন চমক।”

বিজ্ঞাপন

এর আগে ‘শ্বশুরবাড়িতে প্রথম দিন’ নামের একটি নাটকের শুটিং সেটে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের বিরুদ্ধে। এরপর অভিনেত্রী অভিযোগ তোলেন সহকর্মী অভিনেতা আরশ খানের বিরুদ্ধে।

বিজ্ঞাপন

শেষমেশ থানা পুলিশ পর্যন্ত ঘটনা গড়ায়। এ ঘটনার বিচার চেয়ে আরশের বিরুদ্ধে লিখিত অভিযোগ ও সাধারণ ডায়েরি করেছেন অভিনেত্রী চমক।

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD