Logo

আবারও বাবা হলেন তাসকিন

profile picture
জনবাণী ডেস্ক
২৪ আগস্ট, ২০২৩, ২১:৩৯
আবারও বাবা হলেন তাসকিন
ছবি: সংগৃহীত

তাসকিন-রাবেয়া দম্পতির ঘরে আরও এক কন্যা সন্তান এসেছে।

বিজ্ঞাপন

আসন্ন এশিয়া কাপ। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মিশনের জন্য হাতে এক সপ্তাহও কম সময়। তবে ছয় জাতির এই বৈশ্বিক টুর্নামেন্টের আগেই সুসংবাদ পেলেন তাসকিন আহমেদ। এবার তৃতীয় সন্তানের বাবা হয়েছেন তিনি।

তাসকিন-রাবেয়া দম্পতির ঘরে আরও এক কন্যা সন্তান এসেছে। সোশ্যাল মিডিয়া ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এই খবর তাসকিন নিজেই জানিয়েছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তাসকিন লিখেছেন, “আসসালামু আলাইকুম, আজ রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে আমি তৃতীয় সন্তানের (কন্যা) বাবা হয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ-তায়ালার অশেষ রহমতে মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন। সবাই দোয়া করবেন।”

বিজ্ঞাপন

এর আগে গত ২০১৭ সালের ৩১ অক্টোবর দীর্ঘদিনের বান্ধবী সৈয়দ রাবেয়া নাঈমাকে বিয়ে করেন তাসকিন। এরপর ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর প্রথম বাবা হন টাইগারদের এই পোস্টারবয়। তার প্রথম সন্তানের নাম তাশফিন আহমেদ রিহান। এরপর গেল বছরের এপ্রিলে দ্বিতীয় সন্তানের বাবা হন তিনি। এবার এই দম্পতির ঘরে এলো তৃতীয় সন্তান।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD