রাজ-পরী একসঙ্গে আছেন, ভালো আছেন

আমি ও পরীমনি ঠিকঠাক আছি। আমাদের মধ্যে কোনো সমস্যা নেই।
বিজ্ঞাপন
বর্তমান সময়ের আলোচিত শরিফুল রাজ ও পরীমনির মধ্যে দূরত্বের অবসান ঘটে। এরপরে একদিন না যেতেই নতুন খবর আসে, ভাঙনের খবর মারামারির খবর। কিন্ত সেসব খবরকে নাকচ করে দিয়ে অভিনেতা রাজ জানালেন পরীমনি ও তিনি ভালোই আছেন। শুধু তাই নয়, জানালেন তাদের মধ্যে কোনো ঝামেলাই হয়নি। সম্প্রতি একটি গণমাধ্যমকে রাজ এমনটি জানিয়েছেন।
শরিফুল রাজ বলেন, “আমি ও পরীমনি ঠিকঠাক আছি। আমাদের মধ্যে কোনো সমস্যা নেই। ওর জ্বর হয়েছিল। এখন সুস্থ আছে। আমরা বর্তমানে বসুন্ধরার বাসাতেই একসঙ্গে রয়েছি।”
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এ সময় আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, “আমার যা ঘটেনি তাই ছড়িয়ে দেওয়া হয়েছে। এটি খুবই দুঃখজনক। এসব শুনে-দেখে আমি কষ্ট পাচ্ছি। আমার ও পরীর মধ্যে কিছু ঘটলে যখনই ঠিক করতে যাই, তখনই কোনো না কোনো সমস্যা তৈরি করা হয়। আমি এসব নিয়ে খুবই বিরক্ত।”
এর আগে রাজের ফেরা প্রসঙ্গে পরীমনি বলেন, ‘ছেলের বাবা ছেলের কাছে ফিরে এসেছে। সবাই আমার রাজ্যর জন্য দোয়া করবেন। ওর মুখের হাসির জন্য আমাদের সব ভুলে যাওয়া।’
বিজ্ঞাপন
জেবি/এসবি
বিজ্ঞাপন








