Logo

অবসরের বিষয়ে মুখ খুললেন মেসি

profile picture
জনবাণী ডেস্ক
২৫ আগস্ট, ২০২৩, ০১:৪৪
অবসরের বিষয়ে মুখ খুললেন মেসি
ছবি: সংগৃহীত

তাই বলা যাচ্ছে লিওনেল মেসি এখন বলতেই পারেন ক্যারিয়ারের সব চাওয়া পূরণ হয়ে গেছে তার।

বিজ্ঞাপন

আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি। বর্তমানে তিনি মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামির হয়ে শুরু করেছেন ক্যারিয়ারের নতুন অধ্যায়। উয়েফার এবারের বর্ষসেরা নির্বাচিত হওয়ার দৌড়ে শীর্ষ তিনেও আছেন তিনি। এদিকে, এ পুরস্কার ছাড়াও এবারের ব্যালন ডি’অর জয়ের দৌড়েও খুব ভালোভাবেই আছেন মেসি।

তাই বলা যাচ্ছে লিওনেল মেসি এখন বলতেই পারেন ক্যারিয়ারের সব চাওয়া পূরণ হয়ে গেছে তার। তবে সব চাওয়া পূরণ হলেও এখনই বিদায় বলছেন না তিনি। 

বিজ্ঞাপন

সম্প্রতি অ্যাপল টিভি প্লাসকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, “সত্যি করে যদি বলি আমি এখনও অবসর নিয়ে কিছু ভাবছি না। আমি খেলতে ভালোবাসি, মাঠে বলের সঙ্গে থাকতে, অনুশীলন ও লড়াই করতে উপভোগ করি।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “আমি জানি না এভাবে কতদিন খেলব। তবে যতদিন পারবো তার সুবিধাটা অবশ্যই নিতে চাইব। আর সেটা সম্ভব হবে যতদিন সুস্থ থাকব। তার পর দেখা যাবে। কারণ, পরে এসব নিয়ে বিশ্লেষণ এবং বেছে নেওয়ার সময় পাওয়া যাবে।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তার ভাষ্য, “এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যতটুকু বাকি আছে উপভোগ করে যাওয়া। সেটা যাই হোক; কম কিংবা বেশি। উপভোগ করতে হবে প্রতিটি মুহূর্ত। কারণ এটা আর কখনও ফিরে আসবে না এবং পরে আমি কোনো কিছু নিয়ে আক্ষেপও করতে চাই না।”

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD