Logo

পুত্রবধূকে যৌন নির্যাতনের জেরে স্বামীকে খুন করল স্ত্রী!

profile picture
জনবাণী ডেস্ক
২৮ আগস্ট, ২০২৩, ০৩:০৬
পুত্রবধূকে যৌন নির্যাতনের জেরে স্বামীকে খুন করল স্ত্রী!
ছবি: সংগৃহীত

জিজ্ঞাসাবাদে বারবার নিজের বয়ান বদলাতে থাকেন তেজেন্দরের স্ত্রী মিথিলেশ দেবী (৪০)।

বিজ্ঞাপন

দিনের পর দিন পুত্রবধূকে শারীরিক ও যৌন নির্যাতন করত শ্বশুর। রাগের বশে নিজের স্বামীকে খুন করলেন স্ত্রী। নৃশংস ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বাদাউনে।

পুলিশ সূত্রে জানা গেছে, খুনের ঘটনাটি ঘটেছে ১৪ আগস্ট। তদন্ত শুরুর পর পরিবারের তরফে দাবি করা হয়েছিল বাইরের কেউ প্রতিশোধ নিতে খুন করেছে তেজেন্দর সিং (৪৩) কে। পুলিশের সন্দেহ ছিলই। পরিবারের সকল সদস্যকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে বারবার নিজের বয়ান বদলাতে থাকেন তেজেন্দরের স্ত্রী মিথিলেশ দেবী (৪০)। এরপরই খুনের ঘটনাটি স্বীকার করেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশকে মিথিলেশ দেবী জানান, তাঁর স্বামী ১৯ বছরের পুত্রবধূকে বেধড়ক মারধর করতেন। এমনকি রাতে তাঁর পাশে শুতে বাধ‍্য করতেন। স্বামীর এই আচরণেই ক্ষোভের সৃষ্টি হয় তাঁর। সেই রাতে ঘুমন্ত অবস্থায় ছিলেন তেজেন্দর। তখনই তাঁর গলা কেটে খুন করেন মিথিলেশ দেবী।

বিজ্ঞাপন

এই ঘটনায় মিথিলেশ দেবীকে গ্রেফতার করেছে পুলিশ। এনিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD