ফখরুলের মাথা ঠিক আছে কি না পরীক্ষা করা প্রয়োজন: হানিফ

“শেখ হাসিনার সরকার সারাদেশে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছে।
বিজ্ঞাপন
“মির্জা ফখরুল সাহেবের কথাবার্তা শুনে মনে হয় আন্দোলন সংগ্রামে ব্যর্থ হয়ে উনার মস্তিষ্ক গুলাই গেছে। তার মাথা ঠিক আছে কি না পরীক্ষা-নিরীক্ষা করা প্রয়োজন।” এমনটাই বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে কুষ্টিয়া শিল্পকলা একাডেমি চত্বরে অনুষ্ঠিত এক সভায় যোগ দেওয়ার আগে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
হানিফ বলেন, “শেখ হাসিনার সরকার সারাদেশে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছে। মাথাপিছু আয় ৫৬০ ডলার থেকে ২ হাজার ৭০০ ডলার ছাড়িয়ে গেছে। এসব উন্নয়ন শুধুমাত্র দেশের জনগণের জন্য হয়েছে।”
বিজ্ঞাপন
আরও পড়ুন: ওবায়দুল কাদেরের বোন ফেরদৌস আরা আর নেই
তিনি আরও বলেন, “বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থাকা অবস্থায় দেশকে অন্ধকারের দিকে নিয়ে গিয়েছিল। সেই দলের নেতা পলাতক আসামি তারেক জিয়া লন্ডনে বসে আজ বলছে টেক অব বাংলাদেশ।”
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, “কোনো একটি রাজনৈতিক দলের অংশ নেওয়া না নেওয়ার উপর নির্ভর করবে না আগামী জাতীয় সংসদ নির্বাচন। একটি রাজনৈতিক দল নির্বাচনে অংশ না নিলে সে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না তা বলার সুযোগ নেই।”
জেবি/এসবি








