Logo

পাহাড় ধস: সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

profile picture
জনবাণী ডেস্ক
১৯ সেপ্টেম্বর, ২০২৩, ২১:১৯
পাহাড় ধস: সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ
ছবি: সংগৃহীত

রাত ১০টার দিকে দিঘীনালা সাজেক সড়কের শুকনা ছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ভারী বৃষ্টিপাতের ফলে পাহাড় ধসে বাঘাইছড়ি ও সাজেকের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। তবে পাহাড় ধসে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে দিঘীনালা সাজেক সড়কের শুকনা ছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার জানিয়েছেন, কয়েক দিনের ভারী বর্ষণের ফলে বাঘাইছড়ির ১০ নংশুকনাছড়ি বড়ইতলী সংলগ্ন ৫৪ বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে উপজেলা ও সাজেকের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, সীমান্ত সড়কের জন্য পাথর নিয়ে যাওয়া একটি ট্রাকও বর্তমানে আটকা পড়েছে। তবে পাহাড় ধসে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আশা করছি সকালের মধ্যে সড়কের মাটি সরিয়ে ফেলা যাবে। এতে পর্যটকদের কোনো সমস্যা হবে না।

বিজ্ঞাপন

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD