Logo

ছেলে পদ্মকে নিয়ে আবেবঘন পোস্ট পরীমনির

profile picture
জনবাণী ডেস্ক
২৬ সেপ্টেম্বর, ২০২৩, ০২:২৩
ছেলে পদ্মকে নিয়ে আবেবঘন পোস্ট পরীমনির
ছবি: সংগৃহীত

এদিকে অন্যসব তারকার মতো এ নায়িকাও সামাজিকমাধ্যমে বেশ সক্রিয়।

বিজ্ঞাপন

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি  গেল ১৮ সেপ্টেম্বর ডিভোর্স লেটার পাঠিয়েছেন স্বামী অভিনেতা শরিফুল রাজকে। 

ডিভোর্সের পর অভিনেত্রী জানিয়েছিলেন, “ছেলে পদ্ম তার কাছেই থাকবে। ছেলের যাবতীয় ভরণপোষণ বর্তমানের মতো আগামীতে মা পরীমনিই বহন করবেন।”

বিজ্ঞাপন

এদিকে অন্যসব তারকার মতো এ নায়িকাও সামাজিকমাধ্যমে বেশ সক্রিয়। 

বিজ্ঞাপন

রবিবার (২৪ সেপ্টেম্বর) ফেসবুক পেজে ছেলের সঙ্গে একটি ছবি পোস্ট করেন পরীমনি। সেখানে এবার ছেলে পদ্মকে নিয়ে আবেগঘন বার্তা দিলেন তিনি।

বিজ্ঞাপন

তিনি ক্যাপশনে লিখেছেন, “জীবনের কাছে আমি শুধু একটি জিনিসই চাই, তা হলো— জীবন যেন আমাকে সবসময় আমার ছেলের পাশে থাকতে দেয় এবং তাকে বেড়ে ওঠা দেখতে দেয়।”

বিজ্ঞাপন

এর আগে গেল ২১ সেপ্টেম্বর ছেলে পদ্মর সঙ্গে খুনসুটির একটি ভিডিও শেয়ার করেন পরীমনি। সেখানে ক্যাপশনে জানিয়েছিলেন- “যা কিছুই হোক না কেন, পদ্মই তার বেঁচে থাকার সবচেয়ে সুন্দর কারণ। আর শেষে একটি লাভ ইমোজি জুড়ে দিয়েছিলেন আলোচিত এ অভনেত্রী।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD