Logo

কন্যাসন্তানের বাবা হলেন ‘কাবিলা’

profile picture
বিনোদন ডেস্ক
৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:০২
কন্যাসন্তানের বাবা হলেন ‘কাবিলা’
ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ—নির্মাতা কাজল আরেফিন অমির আলোচিত নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ ‘কাবিলা’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে যিনি দর্শকদের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছেন—তিনি এবার বাস্তব জীবনে পেলেন এক নতুন পরিচয়। বাবা হয়েছেন এই অভিনেতা। তার ঘর আলো করে এসেছে এক কন্যাসন্তান।

বিজ্ঞাপন

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে এক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্টে বিষয়টি নিজেই জানিয়েছেন অভিনেতা।

লাভ ইমজিযুক্ত পোস্টে তিনি লিখেন, আলহামদুলিল্লাহ। কন্যা সন্তানের বাবা হয়েছি। দোয়া করবেন 

বিজ্ঞাপন

খবরটি প্রকাশের পরপরই তার ফেসবুক কমেন্ট সেকশনে শুভেচ্ছার জোয়ার বয়ে যায়। সহকর্মী শিল্পী, ভক্ত ও শুভানুধ্যায়ীরা অভিনন্দন ও দোয়া জানাচ্ছেন নবজাতকের জন্য। অনেকে আবার ‘কাবিলা’ চরিত্রের সঙ্গে মিলিয়ে মজার মন্তব্য করে হাস্যরসও করছেন।

ক্যারিয়ারের সোনালি সময়ে থাকা জিয়াউল হক পলাশের এই নতুন জীবনের শুরুতে ভক্তদের শুভকামনা ও ভালোবাসায় ভরে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD