শাকিব খানের সঙ্গে নতুন সম্পর্ক: মুখ খুললেন নুসরাত ফারিয়া

ঢালিউডের সুপারস্টার শাকিব খানের সঙ্গে সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছিল নুসরাত ফারিয়ার। এবার সেই জল্পনার অবসান ঘটালেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নায়িকা স্পষ্টভাবে জানিয়েছেন, শাকিবের সঙ্গে তার কোনো ব্যক্তিগত সম্পর্ক ছিল না।
বিজ্ঞাপন
ফারিয়া বলেন, “না, আমাদের মধ্যে কোনো রোমান্টিক কিছু হয়নি। আমাদের সম্পর্ক পেশাদার ছিল। আমরা একসঙ্গে সিনেমা করেছি, বিজ্ঞাপনে কাজ করেছি, স্টেজ শোতেও পারফর্ম করেছি—সবই কাজের জন্য।”
প্রায় পাঁচ বছর আগে মুক্তি পাওয়া ‘শাহেনশাহ’ সিনেমায় শাকিব ও ফারিয়ার জুটি দেখেছিল দর্শক। এরপর থেকে তাদের একসঙ্গে আর কোনো সিনেমা হয়নি। কেন তারা পর্দায় ফিরছে না—এর জবাবে ফারিয়া বলেন, “এটা আমি নিজেও জানি না। আমি শাকিবকেও একবার বলেছিলাম, আমাদের একসঙ্গে কাজ করা উচিত। সে বলেছিল, সঠিক সময় ও ভালো গল্প এলে সম্ভব।”
বিজ্ঞাপন
এছাড়া একই সাক্ষাৎকারে নুসরাত ফারিয়া তার জীবনের এক কঠিন অভিজ্ঞতার কথাও শেয়ার করেছেন। জেলে থাকার সময় তিনি যা দেখেছেন তা তিনি “অপ্রত্যাশিত সহানুভূতি ও ভালোবাসা” হিসেবে বর্ণনা করেন।
ফারিয়া বলেন, “প্রায় ৪৮ ঘণ্টা না খেয়েই ছিলাম। তারা আমাকে লতি দিয়ে ভাত খাইয়ে দিচ্ছে, সকালে রুটি ছিঁড়ে মিষ্টিকুমড়া দিয়ে খাইয়ে দিচ্ছে। সবাই আমাকে যথেষ্ট সম্মান দিয়েছে, যদিও আমি তাদের চিনি না।”
বিজ্ঞাপন
নিজের ব্যক্তিগত জীবন ও পেশাগত সম্পর্ক নিয়ে চলমান জল্পনার মধ্যেই নুসরাত ফারিয়ার এই স্পষ্ট বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।








