Logo

মেহজাবীনের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানালেন প্রীতম হাসান

profile picture
বিনোদন প্রতিবেদক
৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১৭:৩০
মেহজাবীনের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানালেন প্রীতম হাসান
ছবি: সংগৃহীত

তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান নিজের স্বতন্ত্র স্টাইল ও কাজের ধারা দিয়ে আলাদা পরিচিতি গড়ে তুলেছেন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ব্যক্তিগত পছন্দ, সহ-অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর সঙ্গে কাজের অভিজ্ঞতা এবং নতুন প্রজেক্ট নিয়ে কথা বলেছেন তিনি।

বিজ্ঞাপন

নিজের লুক নিয়ে বেশ আত্মবিশ্বাসী প্রীতম। তার ভাষ্য, দাড়ি ও কিছুটা বড় চুলে নিজেকে সবচেয়ে স্বাচ্ছন্দ্য লাগে। এ কারণেই তিনি সাধারণত একই ধাঁচের লুক বজায় রাখেন। আপাতত বড় কোনো পরিবর্তনের পরিকল্পনা নেই বলেও জানান তিনি।

নতুন একটি প্রজেক্টে মেহজাবীনের সঙ্গে কাজ করছেন প্রীতম। শুটিং চলাকালে প্রচণ্ড রোদের মধ্যেও কাজের অভিজ্ঞতা ইতিবাচক বলে উল্লেখ করেন তিনি। সহ-শিল্পী সম্পর্কে তার মন্তব্য, মেহজাবীন একজন অসাধারণ মানুষ এবং অভিনেত্রী হিসেবে তার সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া নিজেকে ভাগ্যবান মনে করছেন।

বিজ্ঞাপন

আসন্ন কাজে দর্শক প্রীতমকে ভিন্ন রূপে দেখতে পাবেন বলেও ইঙ্গিত দেন তিনি। তবে কোনো বিদেশি বা দেশি আইকনিক চরিত্রের সরাসরি অনুকরণে আগ্রহ নেই তার। বরং অনুপ্রেরণা নিয়ে নতুন ধাঁচের চরিত্র তৈরি করতেই বেশি আগ্রহী এই শিল্পী।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD