অন্তঃসত্ত্বা বুবলী, স্থগিত সিনেমার শুটিং

চলতি বছরই দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। প্রথম সন্তানের জন্মের পাঁচ বছর পেরোতেই তিনি আবারও গর্ভবতী হয়েছেন। বর্তমানে বুবলী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।
বিজ্ঞাপন
ঘনিষ্ঠ ও সহশিল্পীদের বরাতে জানা গেছে, বুবলীর কারণে ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার দ্বিতীয় লটের শুটিং স্থগিত রয়েছে। সিনেমার প্রথম লটে তিনি চিত্রনায়ক আদর আজাদের বিপরীতে চার দিন শুটিং শেষ করেছিলেন। বাকি অংশের শুটিংয়ে অংশ নেবেন সন্তান জন্মের পর।
সিনেমার প্রযোজক জাহাঙ্গীর সিকদার জানিয়েছেন, “প্রথম লটে বুবলী, আদর আজাদ ও অন্যান্য শিল্পীদের সঙ্গে চার দিন শুটিং সম্পন্ন হয়েছে। দ্বিতীয় লটে রোজায় শুটিং করার পরিকল্পনা ছিল, কিন্তু বুবলী না থাকায় বাকি কাজ শুটিংয়ে শেষ করতে হবে। সন্তান জন্মের পর তিনি বাকি অংশের শুটিং করবেন। জন্ম দিতে তিনি এই মাসে আমেরিকায় যাচ্ছেন। ডাক্তার পরামর্শ অনুযায়ী জুনে শিডিউল ঠিক করা হয়েছে। আমাদের ধারণা, স্বল্প সময়ে তিনি শুটিংয়ে যোগ দিতে ফিট হবেন না। সেপ্টেম্বরে শুটিং শুরু করার চিন্তাভাবনা রয়েছে।”
বিজ্ঞাপন
সম্প্রতি একাধিক অনুষ্ঠানে বুবলীর পোশাক ও হাঁটাচলার ভঙ্গিতে বেবিবাম্প স্পষ্ট হয়ে ওঠায় মা হওয়ার গুঞ্জন নতুন করে তুঙ্গে। নিজেই এই গুঞ্জন উড়িয়ে না দিলেও রহস্যে রেখেছেন। বুবলীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। চিত্রনায়ক শাকিব খানও নীরব রয়েছেন।
চিত্রনায়িকার ক্যারিয়ার শুরু থেকেই বিতর্কে ঘেরা। ২০১৭ সালে শাকিব খানের সঙ্গে একটি গ্রুপ ছবি পোস্ট করার পর আলোচনায় আসেন। এরপর প্রেম, বিয়ে ও সন্তান জন্মের খবরেও তিনি সংবাদ শিরোনামে ছিলেন।
বিজ্ঞাপন
প্রথম সন্তানের জন্ম দেন যুক্তরাষ্ট্রে ২০২০ সালের ২১ মার্চ। সন্তান শেহজাদ খান বীরের বাবা ঢালিউড কিং শাকিব খান। সেই সময় বুবলী নিজেই ফেসবুকে ছবি শেয়ার করে খবরটি প্রকাশ করেন।
বর্তমানে বুবলী ‘পিনিক’ সিনেমার মুক্তির অপেক্ষায়। সর্বশেষ তাকে ‘জংলি’ সিনেমায় দেখা গেছে।








